প্রধান উপদেষ্টা ইউনূসের জেলা প্রশাসকদের নির্দেশনা: এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
আগামী জাতীয় নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়; এটি বরং দেশ রক্ষার নির্বাচন।
সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রফেসর ইউনূস বলেন, "এটি শুধুমাত্র পাঁচ বছরের জন্য সরকার গঠনের নির্বাচন নয়; বরং এটি গণভোট যুক্ত হওয়ায় আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হয়ে উঠেছে।" তিনি আরও বলেন, "এটা সম্পূর্ণ ভিন্নধর্মী নির্বাচন, যেখানে জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে। সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে।"
এটি গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, "এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন।" এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ।
এ নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, "কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়।"
প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের আরও বলেন, "আপনাদের যা যা জানা প্রয়োজন, সব জেনে নেবেন। নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে হবে।"
তিনি মনে করিয়ে দেন, "বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।"
প্রফেসর ইউনূস বলেন, "আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে গভীর উৎসাহ দেখাচ্ছেন। তারা দেখতে চান কেমন নির্বাচন হচ্ছে—এটা নিয়ে তাদের গভীর আগ্রহ।"
তিনি আরও বলেন, "এই নির্বাচনকে স্বার্থক করা গণঅভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এই নির্বাচন একটি বিরাট অভিযান, এবং এই অভিযানে আমাদের জিততেই হবে।"
প্রধান উপদেষ্টা সর্বশেষ বলেন, "স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে, এই লড়াইয়ে আমাদের জিততেই হবে।"
এই বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ সঞ্চালনা করেন, এবং উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।
অনুষ্ঠানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বক্তব্য
বাংলাদেশ প্রতিদিন
ইউনাইটেড নিউজ বাংলাদেশ
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |